Dhaka ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে জমির ন্যায্য মূল্য দাবিতে মানববন্ধন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 86

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়খালী এলাকার ভুক্তভোগীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন অধিগ্রহণকৃত জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তব্য রাখেন ভুক্তভোগী ডা. মিজানুর রহমান, জিয়া, বিল্লাল, হাবিব, মুসা, চানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় বিষয়খালী এলাকায় অধিগ্রহণ করা জমির প্রকৃত বাজারমূল্য প্রদান করা হচ্ছে না। তাদের দাবি, বর্তমানে ওই এলাকার জমির বাজারমূল্য প্রতি শতক প্রায় ৪ লাখ টাকা হলেও অধিগ্রহণের ক্ষেত্রে মাত্র ৩ হাজার টাকা করে মূল্য নির্ধারণ করা হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক ও বৈষম্যমূলক।

তারা আরও বলেন, এই প্রকল্পের কারণে বিষয়খালী এলাকার দুই শতাধিক জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ন্যায্য ক্ষতিপূরণ না পেলে তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।

মানববন্ধন থেকে বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমির বর্তমান বাজারমূল্য বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। একই সঙ্গে বিষয়টি দ্রুত পুনর্বিবেচনার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে জমির ন্যায্য মূল্য দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬