Dhaka ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাশিয়ার বুকে ডাইনোসরের পদচিহ্ন, রহস্য খুঁজছে বিজ্ঞানীরা কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ ভেনেজুয়েলার পাশে বিশ্বনেতারা, সহায়তার ঘোষণা বিভিন্ন দেশের বিদায় নিশ্চিত তিউনিসিয়ার, গ্রুপ সেরা মিশনে নেদারল্যান্ডস চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী যশোরের শার্শায় বজ্রপাতে বিজিবি সদস্য আহত ১৯০০ সালের পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় পাঁচ অতিরিক্ত পুলিশ সুপার ও এক সহকারী পুলিশ সুপারকে বদলি ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে জমির ন্যায্য মূল্য দাবিতে মানববন্ধন নওগাঁ সীমান্তে ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

জাতীয় পর্যায়ের বিজ্ঞান মেলায় জেলার প্রতিনিধিত্ব করবে কাজী আব্দুল মাজেদ একাডেমি

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 28

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের লক্ষ্যে আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing” প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে রাজবাড়ীর পাংশা পৌর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান **কাজী আব্দুল মাজেদ একাডেমি**।

জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলা থেকে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১১টি মহানগর এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

একাডেমির ১০ম শ্রেণির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে। এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন বলেন, “আমাদের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন হয়েছে। আমরা আশা করছি, জাতীয় পর্যায়েও তারা কৃতিত্বের স্বাক্ষর রাখবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক পরিশ্রমও এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, “এ সাফল্য একদিনের অর্জন নয়। ধারাবাহিক প্রচেষ্টা ও শিক্ষার মানোন্নয়নের ফলস্বরূপ কাজী আব্দুল মাজেদ একাডেমি জাতীয় পর্যায়ে রাজবাড়ী জেলার প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছে। আমরা প্রত্যাশা করি, তারা জেলার সম্মান অক্ষুণ্ন রেখে সফলতা অর্জন করবে।”

আগামী ২৯ জুন ২০২৬ (সোমবার) রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওস্থ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক মনোভাব এবং শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার সমন্বয়ে অর্জিত এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় পর্যায়ের বিজ্ঞান মেলায় জেলার প্রতিনিধিত্ব করবে কাজী আব্দুল মাজেদ একাডেমি

প্রকাশের সময় : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬