Dhaka ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কালুখালীতে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ব্রাজিলের গোলকিপারের জার্সিতে পরিবর্তন আনল ফিফা তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ কেইনকে থামাতে ‘কালো জাদুর ওঝা’ আনার গুঞ্জন, আলোচনায় ঘানা মেসির বিশ্বরেকর্ডের দিনে গুগলের বিশেষ সেলিব্রেশন জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ব্রাজিলের গোলকিপারের জার্সিতে পরিবর্তন আনল ফিফা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 5

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সেলেসাওদের গোলকিপার জার্সিতে পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শুরুতে গোলরক্ষকদের জন্য লাল রঙের জার্সি, শর্টস ও মোজা নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদলে সবুজ রঙের কিট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ফলে আলিসন বেকার, এডারসন ও ওয়েভারটনের মতো গোলকিপাররা এবার চিরচেনা সবুজ জার্সিতেই মাঠে নামবেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তোর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট সামির জাউদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয় ফিফা। স্কটল্যান্ডের জার্সির সঙ্গে রঙের মিল এড়াতেই এ পরিবর্তন আনা হয়েছে।

ব্রাজিলের জার্সিতে লাল রঙের ব্যবহার নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে ২০২৫ সালেও দ্বিতীয় জার্সিতে লাল রঙের পরিকল্পনা বাতিল করা হয়েছিল। তখন সিবিএফের পক্ষ থেকে বলা হয়, জাতীয় পতাকার রঙ নীল, হলুদ, সবুজ ও সাদা নিয়েই দল এগোতে চায়।

সিবিএফ প্রধান সামির জাউদ এক সাক্ষাৎকারে বলেন, বিষয়টি রাজনৈতিক নয়, বরং জাতীয় পরিচয়ের সঙ্গে সম্পর্কিত। তিনি জানান, জার্সি নকশায় পতাকার রঙের বাইরে না যাওয়ার বিষয়ে তারা অবস্থান নিয়েছেন।

তবে গোলকিপারদের জার্সিতে পরিবর্তন এলেও মাঠের খেলোয়াড়দের কিট অপরিবর্তিত থাকছে। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের মূল একাদশ ঐতিহ্যবাহী হলুদ জার্সি ও সাদা শর্টস-মোজা পরেই মাঠে নামবে।

গ্রুপ ‘সি’-তে মরক্কোর সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ব্রাজিল শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত করবে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্রাজিলের গোলকিপারের জার্সিতে পরিবর্তন আনল ফিফা

প্রকাশের সময় : ০৮:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬