Dhaka ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিলের গোলকিপারের জার্সিতে পরিবর্তন আনল ফিফা তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ কেইনকে থামাতে ‘কালো জাদুর ওঝা’ আনার গুঞ্জন, আলোচনায় ঘানা মেসির বিশ্বরেকর্ডের দিনে গুগলের বিশেষ সেলিব্রেশন জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু; ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার এখন থেকে গুগল আর্থে বিমান চালিয়ে ঘুরে দেখা যাবে পুরো পৃথিবী নিষিদ্ধ ছাত্রলীগের জাবি শাখার নেতা দেলোয়ার গ্রেফতার আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি ঢাবির রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে একজনের মৃত্যু

পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 25

নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (২২ জুন) বিকেলে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার চকজয়রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের চকজয়রাম গ্রামের মৃত আমজাদের ছেলে মোঃ রুবেল হোসেন (৩০) এবং পত্নীতলা থানার শিবপুর গ্রামের মোঃ আলম হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গতকাল বিকেলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বিকেল সাড়ে ৪টার দিকে নজিপুর পৌরসভার চকজয়রাম গ্রামের আসামি রুবেল হোসেনের বসতবাড়ির ভেতরের ফাঁকা খলিয়ান থেকে দুই আসামিকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬