বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

জোড়া গোলে শীর্ষ ছুঁলেন মেসি, অস্ট্রিয়াকে ২-০তে হারাল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 104

দারুণ রোমাঞ্চ দিয়ে শুরু হওয়া ম্যাচে নাটকীয়তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। এই ম্যাচেই রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখিয়েছেন লিওনেল মেসি। দলের জয়সূচক দুটি গোলই করেছেন মেসি নিজেই।

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আবারও ফুটবলের ইতিহাস নতুন করে লেখা হলো। আজকের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের মঞ্চে নিজের ১৭তম গোলটি আদায় করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এই গোলের মাধ্যমে তিনি টপকে গেলেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে, যার ফলে বিশ্বকাপের ইতিহাসের এককভাবে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন এলএম টেন।

ম্যাচের শুরুটা অবশ্য মোটেও সুখকর ছিল না আর্জেন্টিনার জন্য। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। বল পোস্টের বাইরে দিয়ে মারলে স্তব্ধ হয়ে যায় গ্যালারি। এরপর ২১ ও ৩৩ মিনিটেও মেসি এবং তার সতীর্থরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু অস্ট্রিয়ার রক্ষণভাগ এবং গোলরক্ষকের তৎপরতায় গোলবঞ্চিত হতে হয় আলবিসেলেস্তেদের।

সব হতাশা পেছনে ফেলে ৩৯ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বাম প্রান্ত থেকে আক্রমণ শুরু করেন মেসি নিজেই। পেনাল্টি বক্সের ঠিক প্রান্ত থেকে তার নেওয়া নিপুণ ও নিখুঁত শটটি অস্ট্রিয়ার গোলরক্ষককে পরাস্ত করে জড়ায় জালে। গোলটি হতেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। এটি কেবল আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়াই নয়, বরং বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায় উন্মোচন করল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জোড়া গোলে শীর্ষ ছুঁলেন মেসি, অস্ট্রিয়াকে ২-০তে হারাল আর্জেন্টিনা

প্রকাশের সময় : ০১:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬