Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

নওগাঁয় বিদেশি পর্যটককে হয়রানির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 116

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় এক বিদেশি পর্যটককে হয়রানির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) টুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়পুরে ভ্রমণে আসা এক বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগ পাওয়ার পর বিষয়টি টুরিস্ট পুলিশের নজরে আসে। পরে টুরিস্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুব আলম বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করেন।

পুলিশ সুপারের নির্দেশনায় টুরিস্ট পুলিশ এবং পাহাড়পুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ‘হিরো নানা’ নামে পরিচিত এক কনটেন্ট ক্রিয়েটরকে আটক করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “কোনো বিদেশি নাগরিককে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি দেশের ভাবমূর্তি ও মর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট। তাই এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ তথা বাংলাদেশের গর্ব এবং গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অংশ। এখানে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো পর্যটককে হেনস্তা করা হলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় বিদেশি পর্যটককে হয়রানির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আটক

প্রকাশের সময় : ০৫:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬