Dhaka ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাত, ১৩ দিন পর মারা গেলেন রাফি নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে : নৌমন্ত্রী ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় এমপি মান্নানের ছেলেকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার আসামি তাহেরের মৃত্যুদণ্ড

শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিলো ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 4

অপ্রতিরোধ্য ইরানকে দুর্ভেদ্য করে তুলেন গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। বেলজিয়ামের একের পর এক আক্রমণ সামলে যান তিনি। তাদের লক্ষ্যে রাখতে পারা ৭টি প্রচেষ্টা রুখে দেন তিনি।

র‍্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা— সব দিকেই ইরান থেকে যে এগিয়ে তারা, তা প্রমাণের যারপরনাই চেষ্টা করেছে বেলজিয়াম। ম্যাচজুড়ে চালিয়ে গেছে আক্রমণ, খুঁজে পেয়েছে সুযোগ। কিন্তু কাঙ্ক্ষিত সে গোল আর আসেনি।

আরো একবার জয়হীন মাঠ ছাড়তে হয়েছে রোমেলু লুকাকুদের। বেলজিয়ানদের রুখে দিয়ে মূল্যবান পয়েন্ট আদায় করে নিয়েছে ইরান।

ক্যালিফোর্নিয়ার রোববার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

এ নিয়ে জি গ্রুপের মাঠে গড়ানো তিন ম্যাচের সবগুলোই ড্র হলো৷ কোনো দলই এখনো জয়ের মুখ দেখেনি। দুই ম্যাচে ২ পয়েন্ট যেখানে শীর্ষে আছে ইরান। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম।

অথচ ম্যাচের শুরুতেই আঘাত পান বেইরানভান্দ। কেভিন ডি ব্রুইনার ক্রসে লুকাকু স্লাইড করতে গেলে গোলপোস্টের কাছে ধাক্কা লাগে বেইরানভান্দের সাথে। তাতে কিছুক্ষণ বন্ধও থাকে খেলা।

চিকিৎসা নিয়ে আবার খেলা চালিয়ে যান ৩৩ বছর বয়সী বেইরানভান্দ। আর হয়ে উঠেন ইরানের নায়ক। অন্যদিকে ৭০ শতাংশ বল দখলে রেখে ২৩টি শট নিয়েও বেলজিয়াম বেইরানভান্দের কাছে আটকে যায়।

অবশ্য ম্যাচের শেষ ভাগ বেলজিয়ামকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে। ৬৬ মিনিটে মেহদি তারেমির জার্সি টেনে ধরে বেলজিয়ান ডিফেন্ডার নাথান এনগয় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বেলজিয়াম বারবার আক্রমণে উঠলেও, প্রতিপক্ষের রক্ষণে খেই হারিয়ে ফেলছিল তারা। বিপরীতে থিবু কর্তোয়াও ছিলেন উজ্জ্বল। ইরানের বেশ কয়েকটি আক্রমণ আটকে দিয়েছেন তিনিও।

২৫ মিনিটে অবশ্য তাকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন তারেমি, উল্লাসে মাতে ইরান শিবির। কিন্তু একটু পর ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। বাতিল হয় গোল।

অন্যদিকে ডি ব্রুইনা, লুকাকু আর ডি কাইপারকে বারবার হতাশ করে যান বেইরানভান্দ। এমতাবস্থায় কেউ আর গোলের দেখা পায়নি৷ বিনা উদযাপনে শেষ হয় লড়াই।

শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বেলজিয়াম, একই সময়ে ইরান মুখোমুখি হবে মিসরের। ইরানের সামনে ইতিহাস গড়ার হাতছানি।

কখনো বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে পারেনি এশিয়ান এ দলটি। এবার সেই সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে তাদের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিলো ইরান

প্রকাশের সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬