Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ মিনিটে সৌদির জালে স্পেনের ৩ গোল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 4

চলতি বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর দল স্পেন এবং ৫৯ নম্বর অবস্থানে থাকা সৌদি আরব। জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

তবে শুরুতেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমতে থাকে। একপর্যায়ে ১০ মিনিটের মাথায় সৌদির জালে বল পাঠায় স্পেন। পেশির চোট কাটিয়ে দলে ফেরা লামিন ইয়ামালের পাস থেকে প্রথম গোলের দেখা পায় দলটি।

অথচ ইয়ামাল দলে থাকবে কিনা, সেই নিশ্চিয়তা ছিল না। সব অনিশ্চয়তা দূর করে শেষ পর্যন্ত শুরুর একাদশেই দলে জায়গা পান তিনি। গোল করে তার উপর রাখা আস্থার প্রতিদানও দিলেন ইয়ামাল।

এদিকে সৌদি আরবও পাল্টা গোল দিতে মরিয়া হয়ে ওঠে। তবে সৌদি না পারলেও আবার সফলতার মুখ দেখে স্পেন। ২১ মিনিটে মিকেল ওইয়ারসাবাল সৌদি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন। এতে ২-০ গোলে এগিয়ে যায় স্পেন।

এর তিনি মিনিট পর ২৪ মিনিটে আবারও সৌদি জালে বল পাঠায় স্পেন। এবারও গোল করেন মিকেল ওইয়ারসাবাল। মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা এক কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমো মাথা ছুঁইয়ে বল বাড়িয়ে দেন সামনে। আর বল পেয়েই নিখুঁত শটে জালে জড়াতে একদম ভুল করেননি মিকেল ওইয়ারসাবাল।

অল্প সময়ের ব্যবধানে এটি ওইয়ারসাবালের দ্বিতীয় গোল। সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই স্কোরলাইন ৩-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নিয়েছে স্পেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৪ মিনিটে সৌদির জালে স্পেনের ৩ গোল

প্রকাশের সময় : ১১:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬