বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

পিছিয়ে থেকেও দাপুটে জয় জার্মানির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 108

ম্যাচের অর্ধেকটা সময়জুড়ে আধিপত্য ছিল আইভরি কোস্টের। প্রথমার্ধে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে চাপে রেখে লিডও নেয় আফ্রিকান দলটি। তবে ফুটবল যে ৯০ মিনিটের খেলা, সেটিই আবার প্রমাণ করল জার্মানি। দ্বিতীয়ার্ধে ডেনিজ উন্দাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা।

এই জয়ের ফলে নকআউট পর্ব নিশ্চিত হয়েছে জার্মানির। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরি কোস্ট।

শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমানে লড়াই চলছিল। তবে ৩০তম মিনিটে দ্রুত এক কাউন্টার অ্যাটাক থেকে আইভরি কোস্টকে এগিয়ে নেন তারকা মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। বাম দিক থেকে গড়ে ওঠা আক্রমণে ডি বক্সের ভেতরে বল পেয়ে নিখুঁত শটে জার্মানির জাল খুঁজে নেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

এর আগে অবশ্য দুইবার আইভরি কোস্টের জালে বল পাঠিয়েছিল জার্মানি, কিন্তু দুটি গোলই বাতিল হয়। ২১তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে আলেকজান্ডার পাভলোভিচ জালে বল জড়ালেও ফাউলের অভিযোগে ভিএআরের সাহায্যে সেটি বাতিল হয়। বিরতির ঠিক আগে লেরয় সানের নিচু ক্রস থেকে কাই হাভার্টজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলও টিকেনি।

দ্বিতীয়ার্ধে পুরো চিত্র বদলে দেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। ৬১তম মিনিটে একসঙ্গে তিন বদলি নামানোর সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির মাপা ক্রস থেকে দুর্দান্ত ভলিতে জার্মানিকে সমতায় ফেরান বদলি নামা ডেনিজ উন্দাভ। গোল হজমের পর আইভরি কোস্টের রক্ষণভাগ ভেঙে পড়ে।

ম্যাচের শেষ মুহূর্তে ডিফেন্সের বড় ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন উন্দাভ। তাতেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে জার্মানি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পিছিয়ে থেকেও দাপুটে জয় জার্মানির

প্রকাশের সময় : ০৮:০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬