Dhaka ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মধুখালীতে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী পবিপ্রবিতে কুকুর নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি শিক্ষার্থীদের পত্নীতলায় পুলিশের অভিযানে ১১ মাদকসেবী আটক : ভ্রাম্যমাণ আদালতে সাজা কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭ ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী হকি খেলোয়াড় আবদুস সাদেক মারা গেছেন

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 17

আর্জেন্টাইন এক সাংবাদিকের ছড়ানো তথ্যে গুঞ্জন ওঠে লিওনেল মেসির বাবা হোর্হে মেসি নাকি মৃত্যুবরণ করেছেন। এ গুজব মুহূর্তে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে। শুরু হয় উদ্বেগ-উৎকণ্ঠা।

শুক্রবার নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয় হয়েছে, খবরটি একেবারেই গুজব। উপস্থাপক ভুলবশত এ ঘোষণা দেন। এর জেরে তিনি চাকরি ছাড়ারও ঘোষণা দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার জনপ্রিয় টিভি উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা ভুলবশত ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন বলে সরাসরি সম্প্রচারে দাবি করার পর পদত্যাগ করেছেন।

ঘটনাটি ঘটে একটি লাইভ সম্প্রচারে। অনুষ্ঠানের সময় পেনা দর্শকদের উদ্দেশে বলেন, আমি খারাপ খবর দিতে চাই না, কিন্তু মেসির বাবা মাত্রই মারা গেছেন।

এরপর তিনি আরও দাবি করেন, চলমান বিশ্বকাপের মাঝেই মেসিকে আর্জেন্টিনা দল ছেড়ে দেশে ফিরতে হবে।

তবে কিছুক্ষণের মধ্যেই প্রমাণিত হয় যে খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাবা সুস্থ আছেন। ভুল তথ্য প্রচারের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পেনা।

ভুল তথ্য প্রচারের দায় স্বীকার করে পরবর্তীতে ফ্লোরেন্সিয়া পেনা তার পদ থেকে সরে দাঁড়ান বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

প্রকাশের সময় : ১২:৪৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬