বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 96

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন চিকিৎসকরা। ডান পায়ের কাফে গ্রেড-২ চোটে পড়া এই ফুটবলার ধীরে ধীরে সেরে উঠলেও ম্যাচে ফেরার জন্য এখনও প্রয়োজন সময়।

দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আগেই জানিয়েছিলেন, এমন চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সেই সময়সীমা মেনেই এগোচ্ছেন নেইমার। ইতোমধ্যে তিনি হালকা অনুশীলনে ফিরেছেন এবং ধাপে ধাপে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে তিনি ফিটনেসের প্রাথমিক ধাপে আছেন, যেখানে হালকা দৌড়, স্প্রিন্ট ও বলের সঙ্গে সীমিত অনুশীলন করছেন। চিকিৎসাবিজ্ঞানের নিয়ম অনুযায়ী, পুরোপুরি ম্যাচ ফিট হতে হলে তাকে আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে—যার মধ্যে রয়েছে উচ্চগতির নড়াচড়া, কৌশলগত অনুশীলন এবং দলীয় সেশনে পূর্ণ অংশগ্রহণ।

চিকিৎসকদের হিসাব অনুযায়ী, সবকিছু অনুকূলে থাকলে আগামী ৯ দিনের মধ্যে তিনি মাঠে ফেরার ছাড়পত্র পেতে পারেন। তবে সতর্ক হিসেবে এই সময়সীমা ২৪ দিন পর্যন্ত গড়াতে পারে।

এই হিসেবে গ্রুপ পর্বে নেইমারকে পাওয়ার সম্ভাবনা কম, তবে নকআউট পর্ব বিশেষ করে শেষ ষোলো বা কোয়ার্টার ফাইনালে তাকে দেখা যেতে পারে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও তার কোচিং স্টাফ নেইমারের ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে রাজি নন। তাই পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানোর পরিকল্পনা নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

প্রকাশের সময় : ১০:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬