Dhaka ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান নওগাঁয় ২ কেজি গাঁজাসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১৪ দফা প্রকাশ, কী আছে চুক্তিতে গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা আজকের ই-পেপার (১৮ জুন) কোটালীপাড়ায় বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ জনজীবন রিজার্ভ চুরি : সাবেক গভর্নর আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি ইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প

৯৫তম মিনিটের গোলে পানামাকে হারাল ঘানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 13

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ঘানা। টরন্টোতে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কালেব ইয়েরেঙ্কির গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারায় আফ্রিকার দলটি।

ম্যাচজুড়ে পানামাই বেশি প্রভাব বিস্তার করে। তারা ৬২ শতাংশ সময় বলের দখল ধরে রাখে এবং ১১টি শট নেয়, যেখানে ঘানার শট ছিল ৮টি। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা গোলরক্ষক বেঞ্জামিন আসারের দুর্দান্ত তিনটি সেভ পানামাকে গোলবঞ্চিত রাখে।

ম্যাচের শেষ মুহূর্তে ব্রান্ডন থমাস আসান্তে বাম দিক দিয়ে আক্রমণে উঠে গোলমুখে বল বাড়ান। সেখানে থাকা কালেব ইয়েরেঙ্কি সহজেই জালে বল পাঠিয়ে ঘানাকে জয় এনে দেন।

প্রথমার্ধে পানামার সিসিলিও ওয়াটারম্যান গোলের ভালো সুযোগ পেলেও ঘানার গোলরক্ষক আতি জিগি তা রুখে দেন। পরে জিগি মাঠ ছাড়লে তার পরিবর্তে নামা আসারে দলের রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হন।

এই জয়ের মাধ্যমে ৮ বছর পর বিশ্বকাপে ফেরা ঘানা শুভ সূচনা করল, আর শেষ মুহূর্তের গোলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো পানামাকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৯৫তম মিনিটের গোলে পানামাকে হারাল ঘানা

প্রকাশের সময় : ১০:৫৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬