Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাতে কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ, দেখে নিন পরিসংখ্যান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 11

বিশ্বকাপে আজ শুক্রবার দিবাগত রাত ১টায় কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ। ‘বি’ গ্রুপে কানাডা তাদের ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে।

কানাডা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামছে। গত কাতার বিশ্বকাপেই তারা অংশ নেয় ৩৬ বছরের অনুপস্থিতির পর। যদিও সেবার তিন গ্রুপ ম্যাচেই হার দেখেছে তারা। এবার স্বাগতিক হওয়ায় প্রত্যাশা অনেক বেশি।

তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা অবশ্য দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে খেলতে নামছে। সর্বশেষ খেলেছে ২০১৪ বিশ্বকাপে। সেবার ইরানকে ৩-১ গোলে হারাতে পারলেও পরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের। এবারের টুর্নামেন্টে কোয়ালিফাই করার ক্ষেত্রেও নাকীয়তার জন্ম দেয় তারা। হেভিওয়েট ইতালিকে বিদায় করেই নিশ্চিত করে বিশ্বকাপ।

এবার দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি পরিসংখ্যান-

দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বসনিয়া। কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা প্রীতি ম্যাচে দুইবার মুখোমুখি হয়েছে। যেখানে বসনিয়া জিতেছে একটি, অপরটি ড্র। তবে দুই দল এবারই প্রথম বড় কোনও টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাতে কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ, দেখে নিন পরিসংখ্যান

প্রকাশের সময় : ০৪:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬