Dhaka ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আত্রাইয়ে সরকারি গাছ কাটতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সড়কে দুই ট্রাফিক কনস্টেবলের মারামারি, বরখাস্তের পর বিভাগীয় মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 102

রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনরত অবস্থায় দুই ট্রাফিক কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের মাঝখানে তাদের মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে গুলিস্তান জিরো পয়েন্ট (নূর হোসেন চত্বর) এলাকায়। ভিডিওতে দেখা যায়, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়।

শনিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাটি ২১ মে দুপুর আনুমানিক ১২টার দিকে গুলিস্তান জিপিও মোড়ে ঘটে। ওই সময় দুই কনস্টেবলই ভিন্ন ভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন।

ডিসি মইনুল হক বলেন, একটি যানবাহন সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় সড়কের মাঝে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ডিউটিরত অবস্থায় সহকর্মীদের মধ্যে মতবিরোধ হলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো উচিত ছিল। কিন্তু প্রকাশ্যে হাতাহাতির ঘটনা পুলিশ বাহিনীর শৃঙ্খলা পরিপন্থি।

ঘটনার পর দুই ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশ সূত্র জানায়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী সীমিত কিছু সুবিধা পেলেও পূর্ণ বেতন-ভাতা পাবেন না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সড়কে দুই ট্রাফিক কনস্টেবলের মারামারি, বরখাস্তের পর বিভাগীয় মামলা

প্রকাশের সময় : ০৫:১৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬