Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নাহিদ রানার তোপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে জয়া আহসান ফরিদপুরে টিকটক মডেল বানানোর প্রলোভনে কিশোরীকে পতিতালয়ে বিক্রি প্রাথমিক শিক্ষকদের জন্য সতর্কবার্তা, নেতিবাচক পোস্টে ব্যবস্থার নির্দেশ পাংশায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক কালীগঞ্জে ইউপি নির্বাচনে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা মাদক সংশ্লিষ্টতায় জড়িত প্রমাণিত হলে ছাড় নয়: আইজিপি ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের সম্ভাব্য ৯৪ স্পট চিহ্নিত বাইক ও ব্যাটারি অটোরিকশা চালালেও দিতে হবে কর

শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 17

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করে গড়ে তোলার কাজ চলছে।

মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর : টেকসই উৎকর্ষের রূপরেখা’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটরিয়ামে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় এগিয়ে নিতে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। তিনি বলেন, “শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর প্রাক্তন শিক্ষার্থীরা হলো তার মেরুদণ্ড।”

তিনি আরও বলেন, একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানে উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখনো প্রত্যাশিত উচ্চতায় পৌঁছায়নি। গবেষণা প্রকাশনা ও উদ্ভাবনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে তিনি শিক্ষাবিদদের এ বিষয়ে আরও চিন্তাভাবনার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধু মুখস্থ নির্ভর শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবনে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম আরও জোরদার করতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে বলেও তিনি জানান।

প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে থাকেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাবেক শিক্ষার্থীদেরও শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

কর্মশালায় পাঁচটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬