বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকার বন্ধে সচেতনতামূলক সমাবেশ সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪ বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী পোশাকশ্রমিক নিহতের গুজবে বিক্ষোভ, নিজের মৃত্যুর খবর শুনে থানায় হাজির নারী রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল আবারও সামরিক পোশাকে বিটিএসের ভি, কারণ কী? আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর মজুরি বৃদ্ধির ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ‘কী করেছি নিজেই জানি না’, অবিশ্বাস্য গোলের পর বেলিংহাম

১১ বছরের মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা; অভিযুক্ত সেই শিক্ষক গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 155

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমানউল্লাহ সাগরকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৬ মে) ভোররাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪-এর একটি দল তাকে গ্রেফতার করে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। দুপুরের দিকে র‌্যাবের পক্ষ থেকে আসামিকে আমাদের হাতে হস্তান্তরের কথা রয়েছে। আসামিকে আমাদের হাতে হস্তান্তরের পর যত দ্রুত সম্ভব আমরা তাকে আদালতে পাঠানো হবে।

গ্রেফতারকৃত আমানউল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি স্থানীয় ‘হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২ নভেম্বর মাদরাসা ছুটির পর ভুক্তভোগী শিশুটিকে ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নেয় আমানউল্লাহ। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে প্রথমবার ধর্ষণ করা হয়। এরপর আরও কয়েক দফা ধর্ষণের শিকার হয় শিশুটি। বিষয়টি কাউকে জানালে শিশুটিসহ তার মা ও ভাইকে মেরে ফেলার হুমকি দেয় ওই শিক্ষক। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন ও অসুস্থতা দেখে মা তাকে গাইনি চিকিৎসকের কাছে নিয়ে গেলে ধরা পড়ে, ১১ বছরের এই শিশুটি ২০ সপ্তাহের (৫ মাস) অন্তঃসত্ত্বা। এই ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১১ বছরের মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা; অভিযুক্ত সেই শিক্ষক গ্রেফতার

প্রকাশের সময় : ১০:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬