গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 23
জাতীয় সংসদে তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি জানান।
রোববার সংসদ অধিবেশনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর উত্থাপিত এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য দেন।
এর আগে, সংসদ সদস্য অভিযোগ করেন, জ্বালানি সংকট ও রেশনিংয়ের কারণে পুলিশের রাতের টহল কমে গেছে, ফলে অপরাধ বাড়ছে এবং জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
Tag :



















