Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 151

শুক্রবার মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী মো সাখাওয়াত হোসেন।

বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের নিয়মিত টিকা না দেওয়ার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো সাখাওয়াত হোসেন।

শুক্রবার মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে হামের টিকা প্রদানে বড় কোনো সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হয়নি। গত ছয় বছরে এ ধরনের কার্যক্রম না থাকায় টিকাদানে ঘাটতি তৈরি হয়েছে এবং এর প্রভাব এখন দেখা যাচ্ছে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছে। প্রথমে ৩০টি উপজেলায় কার্যক্রম চালু হলেও গত ২০ তারিখ থেকে তা দেশব্যাপী বিস্তৃত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা আহাম্মদ কবীরকে প্রত্যাহারের নির্দেশ দেন মন্ত্রী। তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১১:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬