Dhaka ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 111

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের আগে মানসিকতার পরিবর্তন আনতে হবে। শিক্ষকরা কোনো দলের নেতা নন। আপনারা যদি রাজনীতি করেন তাহলে শিক্ষকতা ছেড়ে দিন।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, গত ১৫ বছরে অনেকের নৈতিকতা ও বিবেকের অবক্ষয় হয়েছে। নানা প্রভাবশালী ব্যক্তির মন রক্ষা করতে গিয়ে পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এখন সময় এসেছে আইনকে প্রাধান্য দেওয়ার। কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক, আইনের ঊর্ধ্বে নয়। আমরা আইনকে সম্মান করবো এবং আইনি কাঠামোর মধ্যেই সব কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, নিজেদের শক্ত অবস্থান তৈরি করুন। বিদ্যালয়ে এমন পরিবেশ গড়ে তুলুন, যেখানে কোনো অপ্রাসঙ্গিক প্রভাব প্রবেশ করতে না পারে। যারা আইনকে সহযোগিতা করবে, তাদের পাশে আমরা থাকব। আর যারা সচেতন হবে না, তাদের জন্য আইন রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’

প্রকাশের সময় : ০৫:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬