Dhaka ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হজের সময় অনুমোদনহীন খাদ্য সরবরাহ করলেই ১০ বছর জেল-কোটি রিয়াল জরিমানা ধামইরহাট সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ আটক ১, উদ্ধার স্কাফ সিরাপ রাজবাড়ীতে তীব্র লোডশেডিং, এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে উত্তেজনা বাড়িয়ে ইরানের তিন তেলবাহী জাহাজ জব্দ মার্কিন বাহিনীর আত্রাইয়ে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা ১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 8

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়।

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করার বিষয়টিও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান।

এছাড়াও বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা

প্রকাশের সময় : ০৪:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬