Dhaka ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

সরকার শূন্য থেকে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 107

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। মাইনাস পয়েন্টে ছিলেন ড. ইউনূস। তিনি একটা পর্যায়ে মাইনাস থেকে অন্তত শূন্যতে নিয়ে এসেছে। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। কাজেই সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই। তারপরেও কর্মকান্ড শুরু করে যাচ্ছি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোড় সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের প্রধানের নেতৃত্বে বাসাইল-সখীপুরসহ সারাদেশে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দাপনাজোড় সেতুর উদ্বোধন করা হয়েছে। একই দিনে সখীপুরে একটি সড়ক ও একটি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, এর আগে বাসাইল উপজেলার সিংগারডাক-পাথরঘাটা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তিনি বলেন, “পর্যায়ক্রমে বাসাইল-সখীপুর এলাকায় উন্নয়নের বিপ্লব ঘটানো হবে।”

এছাড়া ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বাসাইল বাজারের যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকার শূন্য থেকে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশের সময় : ০৬:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬