Dhaka ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 125

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, ‌সরকারের কর্মসূচি বাস্তবায়নে যারা সহায়ক হবে, আইনগতভাবে তাদের নিয়েই কাজ করবে সরকার। যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেছেন, বিএনপি সরকারও আইন মেনে এমন লোকজনকে কাজে রাখবে, যারা সরকারের কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় চিফ হুইপ এ কথা বলেন।

সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘সরকারের প্রথম সিদ্ধান্ত আইন মেনে চলা, দ্বিতীয় সিদ্ধান্ত দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা, আর তৃতীয় বিষয় হলো যারা ‘দলবাজ’ ও ‘দলকানা’ হয়ে সরকারের কাজ বাধাগ্রস্ত করবে, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

’
তার ভাষায়, ‘আমার একটা বৈরী মানুষ এক জায়গায় বসে আছে, সে আমার মতো চিন্তা করে না, সে চিন্তা করে আমার ক্ষতি হয় কেমন করে, কাজেই আমি চাইব না তাকে দিয়ে কাজ করতে।’

চিফ হুইপ বলেন, ‘আমেরিকায় যখন একটা সরকার বসে, একটা সরকার বসার সঙ্গে সঙ্গে সাড়ে চার হাজার লোকের পরিবর্তন হয়, লোক নতুন নিয়োগ করে সরকারে বসে। আবার যখন ওই সরকার চলে যায়, তখন সাড়ে চার হাজার লোক চলে যায়।’

তিনি বলেন, ‘সরকারের প্রোগ্রাম বাস্তবায়নে যারা সহায়ক হবে, আইনগতভাবে তাদের নিয়েই কাজ করবে সরকার।

’
তিনি আরো বলেন, “সরকারের বয়স এখন ৪৪ বা ৪৫ দিন। এত অল্প সময়ে ‘হাজার রকমের সমস্যার’ সমাধান করা সম্ভব নয়। তবে বৈশ্বিক জ্বালানি সংকট ও ‘যুদ্ধ পরিস্থিতির’ মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে।”

এ সময় বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তা ও সম্মাননা চালুর প্রসঙ্গও টানেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ

প্রকাশের সময় : ০৮:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬