Dhaka ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার ৬ বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ সৌদি বিমানবন্দরে নতুন হামলায় আরও এক বিদেশি নিহত প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েটে প্রবেশ নতুন উপাচার্যের দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা

আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 123

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, সংসদে কথা বলার দক্ষতা আছে এবং সমাজে সুনাম রয়েছে—সংরক্ষিত নারী আসনে তাদেরই দল মনোনয়ন দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনের জন্য শুক্রবার প্রায় পাঁচ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ফরম বিতরণ অব্যাহত রয়েছে এবং রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া হবে।

তিনি বলেন, প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন। এরপর দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ড এসব আবেদন যাচাই-বাছাই করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

রিজভী আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই বিএনপি তাদের প্রার্থী বাছাই করবে। দীর্ঘ ১৬-১৭ বছরের আন্দোলনের পর দেশে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেটির সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদ ও স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত হবে এবং জনগণের ভোটে চেয়ারম্যান, মেয়রসহ সব জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।

সংরক্ষিত নারী আসনে আগ্রহীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনে নারীদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। অনেকেই মতপ্রকাশের কারণে নির্যাতনের শিকার হয়েছেন। তাই এসব বিবেচনায় যোগ্যদেরই মনোনয়ন দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী

প্রকাশের সময় : ০২:৩৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬