Dhaka ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

লেবাননে ইসরায়েলি হামলায় ফরিদপুরের নারী নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 150

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এক শোকবার্তায় এ তথ্য জানায় লেবাননে বাংলাদেশ দূতাবাস।

শোকবার্তায় বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লেবানন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মিস দিপালী বুধবার বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন।’

দূতাবাসের বার্তায় বলা হয়, প্রাথমিক তথ্য অনুসারে একই আক্রমণে দিপালীর কফিল (চাকরিদাতা) এবং তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গিয়েছে।

বর্তমানে তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে।

জানা গেছে, নিহত দীপালী ফরিদপুরের চর ভদ্রাসনের চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল এবং রোজিনা খাতুনের মেয়ে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লেবাননে ইসরায়েলি হামলায় ফরিদপুরের নারী নিহত

প্রকাশের সময় : ১০:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬