গুরুত্বপূর্ণ সংবাদ:
লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিন চৌধুরীকে
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৫৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 123
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।
তিনি জানান, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাকে কখন আদালতে তোলা হবে—এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে, সময় লাগবে।
এর আগে ডিবি জানায়, ভোরে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।
Tag :




















