Dhaka ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল : সংসদে মন্ত্রী মঙ্গলবার ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে : ট্রাম্প কারা রাজাকার ছিল, তা বলে কাউকে কষ্ট দিতে চাই না : জয়নুল আবদীন ফারুক বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ ঝিনাইদহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবিতে র‍্যালি ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মৃত্যু সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর, সংসদে বিল পাস মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 18

মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি অনুরোধ জানান বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্মূল্যায়ন করা হয়। পরে প্রধানমন্ত্রীর বিবেচনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সেবাখাত এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

তিনি আরও বলেন, সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হতে হবে। জ্বালানি সাশ্রয় করা গেলে ভবিষ্যতে এই সংকট মোকাবিলা করা সহজ হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬