Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 123

ঝিনাইদহের মহেশপুরে ধানের জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের হেলেনচার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫৪) এবং একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)। সম্পর্কে তারা আপন মামা-ভাগ্নে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজেদের ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য কাজ করছিলেন রফিকুল ও নুর আলম। এ সময় সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে অপরজনও বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে পাশের কৃষকরা এগিয়ে গিয়ে মাঠে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, সেচ যন্ত্রের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে। কৃষি জমিতে সেচ পাম্প ব্যবহারের সময় বৈদ্যুতিক সংযোগে সতর্কতা অবলম্বন ও নিয়মিত সরঞ্জাম পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার সচেতন করা হলেও এমন দুর্ঘটনা থামছে না।

মহেশপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মৃত্যু

প্রকাশের সময় : ১০:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬