Dhaka ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মঙ্গলবার ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে : ট্রাম্প কারা রাজাকার ছিল, তা বলে কাউকে কষ্ট দিতে চাই না : জয়নুল আবদীন ফারুক বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ ঝিনাইদহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবিতে র‍্যালি ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মৃত্যু সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর, সংসদে বিল পাস মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 23

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের বয়স ছয় ও সাত মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন শিশু। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ১২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা ৩৯১ জন। এনিয়ে এই হাসপাতালে ৪০ জন মারা গেল।

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি হাসপাতাল সিডিএম-এ শনিবার দিবাগত রাতে দুজন ও রোববার (৫ এপ্রিল) সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলে এই হাসপাতালে তিন শিশু মারা গেছে।

রাজশাহীর সিডিএম হাসপাতালের জেনারেল ম্যানেজার তারেক আজিজ বলেন, হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুজন শিশু চাঁপাইনবাবগঞ্জ ও একজন শিশু নাটোরের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬