Dhaka ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নওগাঁয় পুলিশের অভিযানে মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 4

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল (ক্রাইম) ও ওসি ডিবি মোঃ হাসিবুল্লাহ হাসিব এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সুপারের নির্দেশনার পর জেলা পুলিশের সব টিম একযোগে অভিযান চালিয়ে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে।

৩১ মার্চ ২০২৬ রাত ৮টায় ঘটনাটি ঘটেছে।

পোরশা থানাধীন সরাইগাছি থেকে খাট্টাপাড়া গামী রাস্তার ফকিরের মোড় থেকে ১০০ গজ পূর্বে ব্রিজের উপর রাস্তার দুই পাশে রশি টেনে ডাকাতরা তিন আরোহীসহ একটি মোটরসাইকেল থামিয়ে তাদের জিম্মি করে। পরের পাঁচ-সাত মিনিটে অপর একটি মোটরসাইকেলে থাকা তিন আরোহীকেও তারা রশি টেনে রুখে আম বাগানের ভিতরে হাত-পা বেঁধে রাখে। ডাকাতরা ভিকটিমদের কাছ থেকে নগদ ৬০,০০০ টাকা, একটি স্মার্টফোন, তিনটি বাটনফোন এবং দুইটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

সংবাদ পাওয়ার পর জেলা পুলিশ সুপার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপনের নির্দেশ দেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে ওসি ডিবি পুলিশ পরিদর্শক হাসিব, জেলা গোয়েন্দা শাখা এবং পোরশা থানার সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। তথ্য প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মামলার মূল রহস্য দ্রুত উদঘাটন করা হয়। পরবর্তীতে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ সদর ও মহাদেবপুর থানার এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে চার কুখ্যাত ডাকাতকে গ্রেফতার এবং ডাকাতি কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত মালামাল

মোঃ গোলাম মোস্তফা শ্যামল (৫৫), পিতা- মৃত আবু তালেব, সাং- দোগাছী (দক্ষিণপাড়া), থানা- নওগাঁ সদর। তাকে নওগাঁ সদর থানাধীন একটি টং ঘর থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে আছে হাসুয়া, ধারালো চাকু, হাতুড়ি, প্লাস, টর্চ লাইট, কেচি, হাতদা, লাইলোন রশি, কাঠের গলার মালা, নীল হাফপ্যান্ট ও কালো মাস্ক।

মোঃ আবু তাহের (৫০) ও কামাল হোসেন (২৩), পিতা- মোঃ আবু তাহের, সাং- খোট্টাপাড়া, থানা- সাপাহার। বাবা ও ছেলে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি স্মার্টফোন, একটি বাটনফোন এবং দুইটি কালো মাস্ক।

মোঃ মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬), পিতা- মৃত কফিল উদ্দিন চৌকিদার, সাং- শিবরামপুর, থানা- মহাদেবপুর। তার বাড়ি থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মামলার বিবরণ

মোঃ গোলাম মোস্তফার নামে মাদক ও দ্রুত বিচার আইনের দুটি মামলা, মোঃ আবু তাহেরের নামে চুরি ও ডাকাতিসহ পাঁচটি মামলা, কামাল হোসেনের নামে তিনটি চুরি মামলা এবং মোস্তাক আহমেদ জাহিদুলের নামে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি সহ মোট আটটি মামলা রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ যেকোন মূল্যে সড়কে দস্যুতা ও ডাকাতিসহ সকল অপরাধ দমন করতে বদ্ধপরিকর। ডাকাতিতে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় পুলিশের অভিযানে মালামালসহ ৪ ডাকাত গ্রেফতার

প্রকাশের সময় : ০৩:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬