Dhaka ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 227

রাজবাড়ীর সদ্যবিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার মাদ্রাসার প্রধানদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হেমায়েত উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খোন্দকার আবদুল মান্নান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মো. সিরাজুম মুনীর, সাদীপুর আমেনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মালেক, বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষক এজাজ আহম্মেদ এবং মাদানি কমপ্লেক্সের শিক্ষক মো. আনাচ খানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জেলা প্রশাসক সুলতানা আক্তার ছিলেন একজন শিক্ষাবান্ধব ও মানবিক কর্মকর্তা। তিনি পেশাগত দায়িত্বের পাশাপাশি শিক্ষকদের খোঁজখবর নিয়েছেন এবং জেলার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিদায়ী বক্তব্যে সুলতানা আক্তার বলেন, রাজবাড়ীতে দায়িত্ব পালন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এখানকার মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা তিনি সবসময় মনে রাখবেন। ব্যক্তিগত প্রয়োজনে, বিশেষ করে সন্তানের উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে তাকে ঢাকায় যেতে হচ্ছে বলেও জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬