Dhaka ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 77

এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের গঠনের দিকে সরকার যদি না যায় তাহলে ঈদের পর সংসদ ও সংসদের বাইরে থেকে বিরোধীদল হিসেবে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না বলেও জানান তিনি।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের গঠনের দিকে না যায় ঈদের পর সংসদ ও সংসদের বাইরে থেকে বিরোধীদল হিসেবে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে।

এসময় তিনি বলেন, সংবিধানের বাইরে থেকেই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না।

এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি। একটি সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনা করার জন্য একমাস যথেষ্ট সময় নয় বলেও জানান তিনি।

নাহিদ আরও বলেন, একটি সরকারের গতিবিধিকে মূল্যায়নের জন্য তাদের আরো সময় দিতে হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ তারা দ্রুততার সঙ্গে করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না: নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬