Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে মির্জা আব্বাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 153

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

রোববার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। সেখানে পৌঁছানোর পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং বর্তমানে তার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।

রকিবুল ইসলাম আরও জানান, যাত্রাপথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি।

এর আগে রোববার বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে মির্জা আব্বাস

প্রকাশের সময় : ০৯:০০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬