Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 144

বর্তমানে এনসিপিই বিরোধী দলের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, জামায়াত এখন আলাদা কোনো বিরোধী দল নয়। এনসিপি ও জামায়াত মিলেই বিরোধী রাজনৈতিক অবস্থান গড়ে উঠেছে।

তিনি বলেন, অনেকেই বলছেন জামায়াত বিভিন্ন বিষয়ে কথা বলছে। তবে তার মতে, বাস্তবে এসব বিষয়ে নেতৃত্ব দিচ্ছে এনসিপি এবং জামায়াত সেই অবস্থান অনুসরণ করছে।

সামান্তা শারমিনের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক নির্বাচনের ফলাফলেও এই বিষয়টির প্রতিফলন দেখা গেছে। তার দাবি, জামায়াত অতীতে কখনো এত ভোট পায়নি। এবারের নির্বাচনে তাদের ভোট ও আসন বাড়ার পেছনে এনসিপির ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, এনসিপি চেষ্টা করেছে যাতে জামায়াত বিরোধী দলের রাজনীতি আরও ভালোভাবে বুঝতে পারে এবং গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে।

এদিকে ১৪তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। এই ইস্যুতে একদিকে জামায়াত এনসিপি জোট বলছে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারবেন না। অন্যদিকে বিএনপি বলছে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

সামান্তার এমন মন্তব্যের পর টকশোতে উপস্থাপক প্রশ্ন করেন, তাহলে কি জামায়াত কোনো কথা বলছে না। উত্তরে তিনি বলেন, জামায়াত যে কথাগুলো বলছে সেগুলোর নেতৃত্ব আসলে এনসিপিই দিচ্ছে, জামায়াত আলাদা করে কোন কথা বলছে না।

এদিকে সামান্তা শারমিনের মন্তব্যের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির এক টকশোতে বলেন, সামান্তার বক্তব্যের কারণে তাকে শোকজ করে বহিষ্কার করা উচিত।

তিনি আরও অভিযোগ করেন, এনসিপি যদি এত শক্তিশালী হয় তবে গোপালগঞ্জ থেকে তাদের নিয়ে আসতে সহায়তার প্রয়োজন হলো কেন। তার দাবি, সামান্তা কোনো না কোনো এজেন্সির হয়ে কথা বলছেন এবং দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন

প্রকাশের সময় : ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬