Dhaka ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 142

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তদবির নয়—সব ক্ষেত্রে মেধার ভিত্তিতে কাজ করার দিকে গুরুত্ব দেবে সরকার।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেক তরুণ শুধু চাকরির জন্য ঘুরে বেড়ায়, কিন্তু এভাবে চাকরি পাওয়া সম্ভব নয়। তাই আত্মকর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ ও ছোট ছোট উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, মেধাকে প্রাধান্য দিতে হবে; শুধু পরিচয় বা তদবিরের ওপর নির্ভর করলে চলবে না।

মন্ত্রী জানান, সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের তদবির আসে, বিশেষ করে পোস্টিং সংক্রান্ত। প্রয়োজন হলে কিছু বিষয় দেখা যায়, তবে এগুলোকেই প্রধান গুরুত্ব দিলে সমস্যা তৈরি হবে।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় বিভিন্ন সমিতির নামে বিভক্তি সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৮:৩১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬