যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব ক্ষমার অযোগ্য: সিপিবি
- প্রকাশের সময় : ০৬:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 57
দণ্ডিত ঘাতক-যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (১৩ মার্চ) সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে এ অপকর্মকে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও বর্বর নির্যাতনের শিকার কয়েক লাখ নারীর আত্মত্যাগের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করা হয়েছে।
নেতারা বিবৃতিতে বলেন, একাত্তরে গণহত্যা, গণধর্ষণ ও যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তাদের মতাদর্শ ও উত্তরাধিকার বহন করা ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দলে থাকা তাদের তল্পিবাহক গোষ্ঠীর লোকেরা ত্রয়োদশ জাতীয় সংসদে আসন গ্রহণ করে দণ্ডিত ঘাতক-যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে গতকাল (বৃহস্পতিবার) যে ধৃষ্টতা দেখিয়েছে তা ক্ষমার অযোগ্য।
দেশের মানুষ এটা কখনোই ভুলবে না।




















