Dhaka ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 128

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতাতে গণমাধ্যম একটি আনিবার্য অনুসঙ্গ। রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ। সমাজ যেহেতু তৈরি করে জনগণ। সেখানে রাষ্ট্র এবং সমাজের সকল ধনের তৎপরতাকে মানুষের সামনে আয়নার মত তুলে ধরার দায়িত্বই হচ্ছে গণমাধ্যমের কাজ। গণমাধ্যম ছাড়া রাষ্ট্র এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত থাকবে। অন্ধকারে নিমজ্জিত রাষ্ট্র এবং সমাজ জনগণের কল্যাণে আসতে পারে না। অতত্রব রাষ্ট্র এবং সমাজ জনগণের কল্যাণে কতটা কাজে লাগবে তা নিশ্চিত করে গণমাধ্যম। সেজন্যই গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়। গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য একটি দায়িত্ব।

তিনি আরো বলেন, এ কথা সঠিক আমাদের দেশে গণমাধ্যমে ক্ষমতাশীল মহল বার বার তার নিয়ন্ত্রিত একটি যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমাদের সরকার আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে এবং আমাদের ৩১ দফার মধ্যে আমরা স্পষ্টভাবে বলেছি, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতাকে নিশ্চিত করাই হবে আমাদের কাজ। আমরা সেই লক্ষ্যে ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের পদক্ষেপগুলি নিতে শুরু করেছি।

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের বয়স এখনো এক মাসও পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের কল্যাণে কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। কৃষক কার্ড বিতরণের কাজ চলছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি বগুড়াবাসীর অকৃত্রিম ভালোবাসার অপরাধে বিগত ১৭ বছর অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা বাড়তি সুযোগ দিতে পারবো কিনা জানি না। কিন্তু সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার ছিল আপনাদের প্রাপ্য। যেখান থেকে আপনাদের বঞ্চিত করা হয়েছে। তালিকা করে সেই অধিকারগুলো আপনাদের ফিরিয়ে দেওয়া হবে। বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গভবন নির্মাণের দায়িত্ব নেওয়া হবে। এই প্রেসক্লাবের ভিত্তিস্থাপন করেছিলেন আমার নেতা যিনি এখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করবেন।

তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের বগুড়া কেন্দ্রিক সম্প্রচার কেন্দ্রের যে স্বপ্ন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন। আমারা সেই স্বপ্ন পূরুণ করার জন্য অনতিবিলম্বে আমাদের নতুন তৎপরতা শুরু করবো।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। আরও বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ। বাদ জুমা তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ার বেতার কেন্দ্র ও বগুড়া প্রেসক্লাব পরিদর্শনে যান।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ছাড়া বাকি সাত জেলার ৫১ জন সাংবাদিককে ২ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ৫২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়: তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬