গুরুত্বপূর্ণ সংবাদ:
স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 127
সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার কিছু সময় আগে তারা স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার সকাল সাড়ে ১০টার আগেই স্মৃতিসৌধে আসেন এবং সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
Tag :





















