Dhaka ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 179

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর তাকে এক সপ্তাহের বেশি সময় আগে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যায়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন।

জোয়াহেরুল ইসলাম আইনজীবী পেশা থেকে রাজনীতিতে আসেন। ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে যান এবং কলকাতায় বসবাস শুরু করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু

প্রকাশের সময় : ০১:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬