গুরুত্বপূর্ণ সংবাদ:
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:৩০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 159
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারম্যানের ছেড়ে দেওয়া আসনে দলের পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে অংশ নিয়ে জয়লাভ করেন। আইন অনুযায়ী একজন প্রার্থী একাধিক আসনে নির্বাচিত হলে একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দিতে হয়। সে অনুযায়ী তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
Tag :




















