ফ্যাসিস্ট শাসনের যাতাকলে একুশ ছিল অবরুদ্ধ, এবার সেই একুশ মুক্ত : মির্জা ফখরুল
- প্রকাশের সময় : ০১:২৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 173
ফ্যাসিস্ট শাসনের যাতাকলে একুশ ছিল অবরুদ্ধ, এবার সেই একুশ মুক্ত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দিবাগত রাত (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে একটা ফ্যাসিস্ট শাসনের যাতা করে থেকে একুশে ছিল অবরোধ এবার সেই একুশে মুক্ত।
আমাদের অনুভূতি সেই জন্যেই একটু ভিন্ন রকম এবং আজকে একটা নির্বাচনের পরে যে সরকার নির্বাচিত সরকার বিএনপির নতুন সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সাথে সাথে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এটা প্রত্যাশা করছি যে, আমরা জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে গণতান্ত্রিক সরকারের জন্যে একটা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটা ইনসাফের ওপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা।’
‘একুশের যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ একটা রাষ্ট্র গঠন করা সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে, আমাদের এই নতুন একুশের যে অনুপ্রেরণা সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরো সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হবো, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করতে সমর্থ হব।’




















