Dhaka ০২:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান : নেতাকর্মীদের তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 150

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সংগঠনের শক্তি ও জনসম্পৃক্ততাই বিএনপির মূল ভরসা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উত্তরাঞ্চলে নির্বাচনি সফরের তৃতীয় দিনে বগুড়া শহরতলির ছিলিমপুরের হোটেল নাজ গার্ডেনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, দলীয় শৃঙ্খলা বজায় রেখে মানুষের পাশে দাঁড়াতে পারলেই জনসমর্থন আরও বাড়বে।

তারেক রহমান বলেন, বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি। তিনি আশা প্রকাশ করেন, ভোটের দিন নেতাকর্মীরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করে বলেন, বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।

সভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে বগুড়ার শাজাহানপুর ও শেরপুর এলাকায় বিএনপি প্রার্থীদের নির্বাচনি পথসভায় বক্তব্য দেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান : নেতাকর্মীদের তারেক রহমান

প্রকাশের সময় : ০২:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬