পাকিস্তান সিরিজ দিয়ে সাকিবকে ফেরাতে চায় বিসিবি
- প্রকাশের সময় : ১২:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 150
বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের লক্ষ্য, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো।
বিসিবি সূত্র জানায়, সাকিবকে শুধু বিদায়ী সিরিজ নয়, নিয়মিতভাবে আবার দলে ফেরাতে চায় বোর্ড। এ বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে এবং বোর্ড সভাপতি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।
তিনি বলেন, বিসিবি আশা করছে মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই সাকিব জাতীয় দলে ফিরতে পারবেন। এরপর তিনি কতদিন খেলবেন, তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি সাকিব। সূচি অনুযায়ী, মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।






















