Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল, ছাদখোলা বাসে সংবর্ধনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 154

প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটসাল দল। বৃহস্পতিবার সন্ধ্যায় শিরোপা হাতে দেশের মাটিতে পা রাখলেন সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

দেশে ফেরার পর সাফজয়ী নারী ফুটসাল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের হাতিরঝিলে নেওয়া হবে। সেখানে রাতে গ্র্যান্ড রিসিপশন আয়োজন করা হয়েছে।

এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। অনুষ্ঠান শেষে জলসিড়িতে নৈশভোজের আয়োজন রাখা হয়েছে।

সংবর্ধনা কার্যক্রম শেষ হলে চ্যাম্পিয়ন ফুটসাল দল গুলশানের একটি হোটেলে অবস্থান করবে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল ছয় ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করে শিরোপা জেতে। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ভুটান টুর্নামেন্টে রানার্সআপ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল, ছাদখোলা বাসে সংবর্ধনা

প্রকাশের সময় : ০৮:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬