Dhaka ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার ইঙ্গিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 168

পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তারা বাংলাদেশের প্রতি আইসিসির দ্বিচারিতা ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ হিসেবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি ভাবছে।

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে ম্যাচ খেলবে না বলে জানায়। যদিও আইসিসি নিরাপত্তা উদ্বেগ স্বীকার না করায় বাংলাদেশকে ভেন্যু পরিবর্তনের সুযোগ না দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয়।

পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, সরকার সম্ভবত পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেবে না। ক্রিকেটাররাও এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সম্ভাব্য নাম প্রত্যাহার প্রশাসন ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার ইঙ্গিত

প্রকাশের সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬