Dhaka ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 163

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। জানা গেছে, আজকের গুরুত্বপূর্ণ বোর্ড সভায় উপস্থিত ছিলেন না সাদেক।

বোর্ড সূত্রে জানা গেছে, দেশের ক্রিকেটের পারিপাশ্বিক অবস্থানে সন্তুষ্ট নন সাদেক। বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ডে মতে অমিল থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

ইশতিয়াক সাদেক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি আসলে পদত্যাগ করেছি, কারণ আমার মনে হচ্ছে আমি গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো এত বড় দায়িত্বে থেকেও ঠিক মতো সময় দিতে পারছি না। এটার জন্য আমি নিজের কাছে নিজেই অনুতপ্ত।’

তার জায়গায় পরবর্তীতে যিনি দায়িত্ব নেবেন, তিনি এই বিভাগকে এগিয়ে নেবেন বলেও বিশ্বাস করেন ইশতিয়াক সাদেক। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমার জায়গায় যে আসবে সে যথেষ্ট সময় দিয়ে এই বিভাগকে এগিয়ে নেবে।’

বোর্ডের সঙ্গে কোনো সমস্যা কিংবা কোনো পরিচালকের সঙ্গে সমস্যা হলো কি না প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই না, বোর্ডের কারোর সঙ্গে কোনো সমস্যা নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমি নিজের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদত্যাগ করেছেন বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক

প্রকাশের সময় : ০৮:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬