Dhaka ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 164

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা জারি থাকায় শাকসু নির্বাচন আইনসম্মত নয়। অথচ আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা স্থগিত হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, শাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের পূর্ববর্তী স্থগিতাদেশের কারণে প্রচারণায় বিঘ্ন ঘটায় পরে শাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীরা ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশের সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬