Dhaka ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বায়রা নির্বাচন হাইকোর্টে স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 168

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬–২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি বায়রার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী খান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নির্ধারিত আচরণবিধি প্রতিপালনের শর্তে বায়রার নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা একটি চিঠির মাধ্যমে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বায়রার প্রশাসককে জানানো হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত না করার নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন। এর মধ্যেই বায়রার নির্বাচনের অনুমতি দেওয়া হলেও হাইকোর্টের আদেশে শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত হলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বায়রা নির্বাচন হাইকোর্টে স্থগিত

প্রকাশের সময় : ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬