বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

- প্রকাশের সময় : ০৯:০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 190

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাতে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ফক্স নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা প্রদানের বর্তমান যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে এবং এ সময় এসব দেশের নাগরিকদের নতুন ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, ভিসা প্রক্রিয়া নতুন করে পর্যালোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত বিদেশি নাগরিকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল, তাদের প্রবেশ নিয়ন্ত্রণ করতেই এ সিদ্ধান্ত।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকেন।
সূত্র: ফক্স নিউজ

























