মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিলের ‘ব্রেন’ আর নেই, বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার এখন কে ভারত–পাকিস্তান বলেই ফাইনালের চেয়েও বেশি কিছু ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম: গুজব নাকি সত্যি মাথায় করে রেখেছিল ব্রাজিলিয়ানরা, মাটিতে পড়েছেন আনচেলত্তি আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৬) জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার ‘ব্রাজিল এখন প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নেই’ ইতালিকে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, সঙ্গী ফ্রান্স ‘আমিও মানুষ, ভুল করি’, ছন্দহীনতার কারণ জানালেন ভিনিসিয়ুস জয়পুরহাটে ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিলসহ মাদক কারবারি আটক

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 178

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গত এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ পর্যন্ত বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা রয়েছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ব্যক্তিদের প্রায় ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসাও বাতিল করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বৈধ ভিসাধারীদেরও নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট বলেন, ভিসা বাতিলের ক্ষেত্রে কয়েকটি বিষয় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরির মতো অপরাধ। তিনি আরও জানান, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে প্রায় ১৫০ শতাংশ।

এদিকে ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে অপরাধে জড়িত ব্যক্তিদের দেশ থেকে বিতাড়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬