Dhaka ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

টানা সপ্তম জয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 157

শেষদিকে বদলি নামা দানি ওলমো ও রবার্ট লেভানদোস্কির গোলে নগর-ডার্বিতে এস্পানিওলের মাঠে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে সাত পয়েন্টে এগিয়ে গেল।

ম্যাচজুড়ে নিজেদের শহরের প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের চাপ সামলাতে হয়েছে চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি স্বাগতিকরা।
বার্সেলোনাকে ম্যাচে টিকিয়ে রাখেন সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামা গোলরক্ষক গোয়ান গার্সিয়া। তার একাধিক দুর্দান্ত সেভেই বিরতিতে গোলশূন্য থাকে ম্যাচ।

দ্বিতীয়ার্ধেও এস্পানিওল আক্রমণ চালিয়ে যায়। রবার্তো ফার্নান্দেজ ও পেরে মিলার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয় গার্সিয়ার দৃঢ়তায়।
বার্সেলোনার প্রথম বড় সুযোগ আসে ৭০ মিনিটে, কিন্তু এস্পানিওলের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের দুর্দান্ত সেভে তখনও লিড হয়নি কাতালানদের।

শেষ পর্যন্ত বদলিরাই ম্যাচের ভাগ্য গড়ে দেন। ৮৬তম মিনিটে ফেরমিন লোপেজের পাস থেকে দারুণ বাঁকানো শটে গোল করেন দানি ওলমো। এক মাস পর কাঁধের চোট কাটিয়ে ফেরা তার প্রথম ম্যাচেই গুরুত্বপূর্ণ অবদান।
যোগ করা সময়ে আবার লোপেজের তৈরি সুযোগে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান লেভানদোস্কি।

এই জয়ে বার্সেলোনা টানা সপ্তম (সব মিলিয়ে নবম) লিগ ম্যাচ জিতল, আর এস্পানিওলের টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা থেমে গেল। দ্বিতীয় স্থানে থাকা আজ রোববার রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টানা সপ্তম জয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা

প্রকাশের সময় : ০১:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬